শিরোনাম
স্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

স্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে উন্নয়ন কর্মকান্ড পরিচালায় কর্মরত বেসরকারি সংস্থা আইএলও (ILO) এর প্রতিনিধিরা রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পে বিভিন্ন বিষয় নিয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। জেলা পরিষদের সাথে সমন্বিত উন্নয়ন কাজের অংশ ILO-ProGRESS প্রকল্প এর সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বুধবার (৯সেপ্টেম্বর) সকালে চেয়ারম্যান অফিস কক্ষে ILO-ProGRESS প্রকল্প ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাথে বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব দীপন তালুকদার মাননীয় চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। সভায় ইকো ট্যুরিজমে, নারীদের কর্মক্ষেত্রে দক্ষতাবৃদ্ধি ও আত্বকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা, ক্ষুদ্র উদ্যেক্তা হিসেবে নারীদের উৎসাহিত করা, স্থানীয় কাচামাল ব্যবহার করে পরিবেশ বান্ধব পণ্য তৈরী করে দেশে ও আর্ন্তজাতিকভাবে পরিচিতি লাভ করে আর্থিকভাবে সচ্চল হয় এ ধরনের প্রকল্পের উদ্যেগ গ্রহন করার জন্য আলোচনা হয়।

এসময় ILO-ProGRESS প্রকল্পের প্রতিনিধি প্রকল্পের চলমান কার্যক্রম ও বর্তমান অবস্থা তুলে ধরেন। ইকো ট্যুরিজম বিষয়ে পর্যটকদের পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলা, যেখানে স্থ্নাীয় সংস্কৃতি, ঐতিহ্য, প্রাকৃতিক পরিবেশ, জীব বৈচিত্র সংরক্ষণ হয় এই বিষয়ে স্থানীয়ভাবে নীতিমালা প্রনয়ন করে নতুন প্রকল্প গ্রহন করে যাহাতে পর্যটকরা প্রকৃতির সৌন্দর্য্য উপভোগের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ রক্ষা হয় এবং স্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয়ে আর্থসামাজিক উন্নয়নে ভুমিকা রাখতে পারে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য মোহাম্মদ মামুনুর রশীদ, সদস্য শাশ্বত চাকমা আহবায়ক পর্যটন বিভাগ, সদস্য তিমথী খিয়াং,সদস্য অনিল বরন চাকমা, সদস্য সুবিমল চাকমা, সদস্য বিল্টূ চাকমা,পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্ডকার মোঃ রিজাউল করিম, ভুমি কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক, ফোকাল পার্সন অরুনেন্দু ত্রিপুরা, আইএলওর প্রতিনিধি এলেক্সিস সিসিম, আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা ও সবুজ চাকমা প্রমুখ।