শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহন

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী দৌড়ে তিনশ দৌড়বিদ নিয়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সুস্থ জীবনধারায় মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়-২০২৬ আয়োজন সমপন্ন করে। “দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে” এই প্রতিপাদ্যে আয়োজিত পাঁচ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন তিন শতাধিক দৌড়বিদ।

শুক্রবার (৭ আগস্ট) সকালে হাজী মোঃ নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে রামগড় উপজেলার বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ম্যারাথনের সূচনা হয়। নির্ধারিত টি-শার্ট ও ক্যাপ পরে বিভিন্ন বয়স ও পেশার অংশগ্রহণকারীরা বলিপাড়া থেকে খাগড়াবিল পর্যন্ত পাঁচ কিলোমিটার পথ দৌড়ে ম্যারাথন সম্পন্ন করেন।

হাজী মোঃ নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক মানিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে সেরা ১০ জন দৌড়বিদকে মেডেল, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। মাত্র ১৩ মিনিটে নির্ধারিত দূরত্ব অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেন সেনাসদস্য মেহেদী। দ্বিতীয় হন নোমান এবং তৃতীয় স্থান লাভ করেন নাজমুল। ম্যারাথনে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ঢাকা থেকে আগত জাতীয় অ্যাথলেটিক্স কোচ ইমাজ উদ্দিন এবং রামগড়ের কৃতী সন্তান জাতীয় অ্যাথলেট জীবন ত্রিপুরা।

ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদরা জানান, রামগড়ে এ ধরনের আয়োজন এবারই প্রথম। তাদের মতে, এমন উদ্যোগ একদিকে মানুষকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে, অন্যদিকে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করবে।

আয়োজকরা জানান, গত ১৫ থেকে ২৫ জুলাই পর্যন্ত বিনামূল্যে নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার ৩০০ জনের বেশি দৌড়বিদ এ ম্যারাথনে অংশগ্রহণের সুযোগ পান। তাদের ভাষ্য, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ ও শৃঙ্খল জীবনধারায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।