শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১০

॥ নিজস্ব প্রতিবেদক ॥
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি, বলেছেন বিগত ১৭ বছরের গুম-খুন এবং ২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত সব নৃশংসতার বিচার বিশেষ কোনো ট্রাইব্যুনালে নয়, বরং দেশের প্রচলিত আইনের মাধ্যমেই নিশ্চিত করা হবে বলে ।

শুক্রবার (৭আগষ্ট) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটান সাংবাদিক ইউনিয়েনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি স্পষ্ট এই ঘোষণা দিয়েছেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং বিশিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিজেদের দীর্ঘ লড়াইয়ের কথা স্মরণ করে বলেন বিগত ১৭ বছরে তারা কেউ দেশ ছেড়ে পালিয়ে যাননি; বরং তৎকালীন সরকারের সকল জুলুম-অত্যাচার ও নির্যাতন বুক পেতে সহ্য করে রাজপথেই লড়াই চালিয়ে গেছেন।

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, একটি সুন্দর, সমৃদ্ধ এবং আত্মনির্ভরশীল মর্যাদা সম্পন্ন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানবসম্পদ উন্নয়ন এবং দীর্ঘ ফ্যাসিস্ট শাসনামলে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া যুবসমাজকে আলোর পথে ফিরিয়ে এনে দক্ষ সম্পদে রূপান্তর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।