শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকট

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা লুংলেই পাড়ায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর করতে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ৩টায় সেনাবাহিনীর অর্থায়েনে স্থাপিত একটি সৌরচালিত পানির পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের সুপেয় পানির কষ্ট লাঘব এবং জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, দেশের অখন্ডতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী।

স্থানীয় বম সম্প্রদায়ের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে ভুগছিলেন। সেনাবাহিনীর এই উদ্যোগের ফলে এখন থেকে তাদের সেই দুর্ভোগ লাঘব হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠান শেষে পাড়াবাসী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সহজলভ্য বিশুদ্ধ পানির সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, লুংলেই পাড়ার বাসিন্দা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।