শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেন

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
বাংলাদেশ সেনা বাহিনীর খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে তপ্তমাস্টারপাড়াা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর মানবিকতায় অসহায় এবং দুঃস্থরা সুস্থ থাকতে বিনামূল্যে চিকিৎসা সহ ঔষুধ পেয়েছেন তার মধ্যে শিক্ষার্থীরাও পেয়েছে শিক্ষা উপকরণ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে মোট ১১৫ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্রও প্রদান করা হয়।

মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন এবং তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। এ ছাড়া তপ্তমাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি এ প্রসঙ্গে বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে থাকবে। তিনি আরও বলেন, দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়েনে উৎসাহ প্রদানের লক্ষ্যে মাটিরাঙ্গা সেনা জোনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।