শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাও

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি বন্ধের দাবিতে স্থানীয় জনসাধারণ উপজেলা বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসুচী পালন করেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১ ঘটিকায় এ কর্মসুচী পালন করা হয়।

বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ঘেরাও করে শতাধিক গ্রাহক। সংবাদ পেয়ে পুলিশ এসে উত্তেজিত গ্রাহকদের নিয়ন্ত্রণ করে। এসময় তারা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রোকৌশলী শুগত চাকমা ৩ দিনের মধ্যে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস প্রদান করেন। গ্রাহকরা আবাসিক প্রোকৌশলী শুগত চাকমা ও লাইনম্যানদের বিষয়ে নানান অভিযোগ করেন।

উপস্থিত গ্রাহকরা অভিযোগ করেন, পৌরসভার ৭ নং ওয়ার্ডে বৈদ্যুতিক ট্রান্সমিটার বিকল হয়ে দুই মাস ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এ বিষয় নিয়ে একাধিক বার আবাসিক প্রোকৌশলী শুগত চাকমার সাথে যোগাযোগ করেও কোন সমাধান পায়নি। এসময় গ্রাহকরা দাবী করেন আবাসিক প্রোকৌশলী নতুন ট্রান্সমিটার সরবরাহ বাবদ ৮০ হাজার টাকা দাবী করেন। পরে গ্রাহকরা চাঁদা তুলে ২৫ হাজার দেয়ার পরও বিদ্যুৎ সরবরাহ না করায় ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিস ও আবাসিক প্রোকৌশলীর কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানায়।

এছাড়া প্রোকৌশলী ঠিক মত অফিস করেন না, ফোনও ধরেন না, মিটার না দেখে বিল করে বলেও জানান বিক্ষুব্ধ গ্রাহকরা।

এ বিষয়ে আবাসিক প্রোকৌশলী শুগত চাকমা বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে জনবল সংকট রয়েছে, জেলা সদর থেকে নতুন ট্রান্সমিটার আনতে কিছু খরচ আছে। আর সবচেয়ে বড় কথা এখানে স্থানীয়দের মাঝে ও বিভাজন রয়েছে তাই এধরণের সমস্যা দেখা দিয়েছে আশাকরি আগামী রবিবারের মধ্যে সমস্যা দূর করতে পারবো।