শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গ্রাহকের বিদ্যুৎ অফিস ঘেরাওঅপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা

অপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী: পার্বত্য প্রতিমন্ত্রী

১০

॥ নিজস্ব প্রতিবেদক ॥
অপরাধী যে দলের বা পরিচয়েরই হোক না কেন অপরাধ কর্মকানেন্ডর সাথে জড়িত থাকলে কোন ছাড় নয়। সে যে দলেরই হোক না কেন কোন আপোষ করা হবে না। অপরাধী যত শক্তিশালীই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বুধবার (২৯জুলাই) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধানঅতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি এসব কথা বলেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এর সভাপতিত্বে আয়োজিত এ বিশেষ আইনশৃঙ্খলা সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সরকার অপরাধ দমনে অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে হাটহাজারী অঞ্চলের মানুষ ঐতিহ্যগতভাবেই অগ্রগামী। সম্প্রতি হাটহাজারীতে চাঁদাবাজির ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে চার অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ ঘটনার সাথে জড়িত বাকি অপরাধীদেরও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী মীর হেলাল আরও বলেন, বিগত ১৭ বছর যারা আমার সাথে রাজপথে আন্দোলন-সংগ্রামে ছিলেন, তাদের প্রতি আমার পূর্ণ ধারণা ও আস্থা রয়েছে। তবে কেউ যদি রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অন্যায় বা অপরাধে লিপ্ত হওয়ার চেষ্টা করে, দলীয় কিংবা আইনিকোনোভাবেই তাকে ছাড় দেওয়া হবে না। কারণ সন্ত্রাস ও অপরাধীর কোনো দল বর্ণ বা সমাজ নেই, তাদের পরিচয় কেবলই অপরাধী।

তিনি বলেন, বিভিন্ন দল ও সামাজিক পরিচয়ের আড়ালে যারা অপকর্ম ও দুর্বৃত্তায়ন চালানোর অপচেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। রাজনৈতিক দল বা সামাজিক পরিচয় ভাঙ্গিয়ে যারা শান্ত জনপদকে অশান্ত করার চেষ্টা করবে তাদেও কোন ছাড় নয়। চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে তৎপর থাকার আহ্বান জানান। গত ১৯ বছর ধরে যেমন হাটহাজারীর মানুষের সুখে-দুঃখে ও বিপদে-আপদে পাশে ছিলাম, ইনশাআল্লাহ আমৃত্যু আপনাদের একজন সন্তান ও ভাই হিসেবে যেকোনো প্রয়োজনে পাশে পাবেন।