শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

বান্দরবনের লামায় বন্যাদুর্গতদের পাশে আবুল খায়ের টোব্যাকো

৩২

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
ভারীবর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢল ও পাহাড়ধসে কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আবুল খায়ের টোব্যাকো কোম্পানি। শুক্রবার (১৭ জুলাই ২০২৬ইং) বিকেল ৫টায় লামা পৌরসভার হরিণঝিরিস্থ আবুল খায়ের টোব্যাকো অফিসে লামা উপজেলার ৭১৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আবুল খায়ের লীফ টোব্যাকো কোঃ লিমিটেডের চট্টগ্রাম সাউথ লীফ এরিয়া ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন, এসিস্ট্যান্ট ম্যানেজার (একাউন্টস এন্ড ফাইন্যান্স) খানে আলম, ডিপো ম্যানেজার, লামা মোঃ আব্দুর রব সহ প্রমূখ। এছাড়া কোম্পানির চাষী, ক্ষতিগ্রস্ত লোকজন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাখাওয়াত হোসেন বলেন, বন্যায় কবলিত মানুষের প্রয়োজনীয় জরুরি সহায়তা দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। দুর্যোগের এই কঠিন সময়ে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে জনগণের পাশে থাকতে অনুরোধ করেন। আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লামা অফিসের মাধ্যমে লামায় ৭১৫ পরিবারের মাঝে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। চট্টগ্রাম সাউথ লীফ এরিয়ায় মোট ২২শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যাদুর্গত মানুষের পাশে আবুল খায়ের টোব্যাকো কোঃ লিমিটেডের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।