শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

কাপ্তাইয়ে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর উদ্যোগে জলাবদ্ধতা নিরসন

১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে দীর্ঘদিন ধরে একমাত্র প্রধান ড্রেনটি অবৈধ দখল এবং নির্মাণ ত্রুটির কারণে বন্ধ হয়ে থাকায় টানা বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে প্রায় ১৫০ থেকে ২০০টি পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া বান্দরবনসড়কে নির্মিত একটি কালভার্টের পশ্চিম পাশে পূর্বের দেয়াল (ওয়াল) অপসারণ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে চলে যায়। পাশাপাশি বাজারের একমাত্র ড্রেনটি দীর্ঘদিন ধরে দখলে থাকায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টিতেই বাজার ও আশপাশের বসতবাড়িতে পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হওয়ার পাশাপাশি প্রশাসনের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সেনাবাহিনীর কাপ্তাই জোনের অন্তর্গত বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ এস আরেফিন এর তত্ত্বাবধানে, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী, বাজার সভাপতি প্রমুখের সার্বিক পরিচালনায় পানি নিষ্কাশন নালা টি পরিষ্কারের কার্যক্রম পরিচালনা করা হয়। এতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের পথ সৃষ্টি হয় এবং স্থানীয়দের দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়।

এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্যোগ গ্রহণের জন্য সেনাবাহিনী ও ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানান। তারা স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে ড্রেন দখলমুক্ত রাখা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নির্মাণকাজের ত্রুটি দ্রুত সংশোধনের দাবি জানান।