শিরোনাম
কাপ্তাইয়ে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর উদ্যোগে জলাবদ্ধতা নিরসনবিলাইছড়িতে দুর্যোগ কবলিতদের পাশে ইউএনও এবং সেনাবাহিনীব্যাটারি চালিত গাড়ির চার্জ দিতে গিয়ে মাটিরাঙ্গায় বৃদ্ধের মৃত্যু আহত ২প্রকৃতি সংরক্ষণে জাতীয় স্বীকৃতি পেলেন মাটিরাঙ্গার মাহফুজরাজস্থলীতে ছাত্রদলের সদস্যরা দুর্গত মানুষের জন্য খাবার বিতরণ করলোবান্দরবনের থানচিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত খোলা হয়েছে ১৫ আশ্রয় কেন্দ্রবান্দরবনের লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যুখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতু

বিলাইছড়িতে দুর্যোগ কবলিতদের পাশে ইউএনও এবং সেনাবাহিনী

॥ বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন কেংড়াছড়ি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন। এসময় তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নিজ হাতে তাদের দুপুরের খাবার তুলে দেন। শুক্রবার (১০জুলাই) দুর্যোগ কবলিত মানুষদের খোঁজ নিতে যান।

এসময় তিনি জানান কেংড়াছড়ি আশ্রয়কেন্দ্রে ২৬ জন শিশুসহ মোট ৯৭ জন আশ্রয় নিয়েছেন। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যরা এবং বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান ইউএনও। পরিদর্শনেকালে তিনি বর্ণিত তিনটি ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

অপর দিকে ফারুায়া সেনাবাহিনীর উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর উদ্যোগে ফারুায়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় ১২ জনের মাঝে চাল সহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরণের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।