শিরোনাম
কাপ্তাইয়ে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর উদ্যোগে জলাবদ্ধতা নিরসনবিলাইছড়িতে দুর্যোগ কবলিতদের পাশে ইউএনও এবং সেনাবাহিনীব্যাটারি চালিত গাড়ির চার্জ দিতে গিয়ে মাটিরাঙ্গায় বৃদ্ধের মৃত্যু আহত ২প্রকৃতি সংরক্ষণে জাতীয় স্বীকৃতি পেলেন মাটিরাঙ্গার মাহফুজরাজস্থলীতে ছাত্রদলের সদস্যরা দুর্গত মানুষের জন্য খাবার বিতরণ করলোবান্দরবনের থানচিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত খোলা হয়েছে ১৫ আশ্রয় কেন্দ্রবান্দরবনের লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যুখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতু

ব্যাটারি চালিত গাড়ির চার্জ দিতে গিয়ে মাটিরাঙ্গায় বৃদ্ধের মৃত্যু আহত ২

১০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় নিজের ব্যাটারিচালিত গাড়িতে বৈদ্যুতিক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেক (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী শাহেরা খাতুন (৫০) ও ছেলে শাহ আলম (৩৫)। আহতদের মধ্যে শাহেরা খাতুনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার গোমতী ইউনিয়নের শান্তিপুর এলাকায় নিজ বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা। মৃত আব্দুল মালেক ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

নিহতের ছোট ভাই জালিল মিয়া জানান, টানা বর্ষণে রাস্তা ভেঙে যাওয়ায় প্রতিবেশী ফজর আলী নিয়মিত আব্দুল মালেকের বাড়ির বারান্দায় নিজের অটোরিকশা চার্জ দিতেন। বৃহস্পতিবার রাতে চার্জ শেষে তিনি মাল্টিপ্লাগটি জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রেখেই চলে যান। পরদিন দুপুরে আব্দুল মালেক ওই মাল্টিপ্লাগ খুলতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধারের চেষ্টাকালে তার স্ত্রী ও ছেলেও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

এ ঘটনায় স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তিনজনকেই উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে অপর দুই আহতকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

এ প্রসঙ্গে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসরাফ উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে আব্দুল মালেককে মৃত ঘোষণা করা হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে, তবে শাহেরা খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি উল্লেখ করেন।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন জানান, খবর পাওয়ার পরে পুলিশের একটি দল হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।