শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

বান্দরবনের লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
টানা পাঁচ দিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের লামা উপজেলায় বন্যা কবলিত হয়ে পড়েছে। তার সাথে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় পাহাড় ধসে শিশু সহ দুই পরিবারে ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯জুলাই) ভোর রাত সাড়ে ৪টায় এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।

আজিজনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ভারী বৃষ্টিতে ইউনিয়নের বেশ কয়েক স্থানে পাহাড় ধস হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় পাহাড় ধসে মিশন পাড়ার বাসিন্দা মৃত আদম আলীর ছেলে মোঃ ইউনুস এবং আলী হায়দার এর ছেলে মোঃ জুয়েল এর বসতঘর মাটির নিচে চাপা পড়ে। এসময় মোঃ ইউনুস তার স্ত্রী রানু আক্তার তাদের সন্তান মোঃ সোলেমান এবং মোঃ জুয়েল তার স্ত্রী কুলসুমা আক্তার মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, লামা ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় লোকজন মাটি সরিয়ে প্রায় ৪ ঘন্টা অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে। নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।