শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

দেশীয় মদ ভেবে আগাছা নিধনের বিষপানে রাজস্থলীতে যুবকের মৃত্যু

১২

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়াত মদ ভেবে বিষ পানে করে এক গার্মেন্স কর্মীর মৃত্যু ঘটেছে। কৃষি কাজে জমির আগাছা নাশক বিষ রাখা ছিল বাড়িতে। ঐ বিষকে মদ ভেবে তা পান করলে পরে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়ছেন।

মৃত ওই যুবকের নাম রিংকন বড়ুয়া (২৬)। তিনি রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ব্রংদং পাড়া ৬ নং ওয়ার্ডের মিলন বড়ুয়ার ছেলে। মৃত রিংকন বড়ুয়া চট্টগ্রামের একটি গার্মেন্স ফ্যাক্টোরিতে শ্রমিক হিসেবে কাজ করতো বলে পরিবার জানান।

৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার ১৭ জুন রাতে বাড়ীতে রাখা মদের বোতল ভেবে জমিতে ঘাস নিধনের ওষুধ সেবন করে ফেলেন। সাথে সাথে ভুল বুঝতে পেরে মুখ থেকে সেই বিষ ফেলে দিলেও কিছুটা তার পেটে চলে যায়।

শারীরিক অবস্থার অবনতি হলে এলাকার লোকজন ও আত্মীয়স্বজন তাকে তাৎক্ষণিক চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় রিংকন বড়ুয়া (১৮ জুন) বৃহস্পতি বার ভোরে মারা যায়। নিজ বাড়িতে নিয়ে এসে ধর্মীয় নিয়ম অনুযায়ী দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে মৃতের পরিবার। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইইডি) মামলা করা হবে।

এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকের হোসেন বলেন, তার মরদেহ বর্তমানে চট্টগ্রাম সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।