শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের বৃক্ষ রোপণ অভিযান ও বজ্য ব্যবস্থাপনা সভা

১৩

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু জোনের উদ্যোগে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ অভিযান ও আবর্জনা ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ১০টায় লংগদু জোনের অর্ডিটোরিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি।

সভায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় ৪(চার) লক্ষ ফলজাত গাছের ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে, স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং রোগব্যাধি ছড়ানো রোধে আধুনিক ও কার্যকর আবর্জনা ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে জোনের দায়িত্বপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার খান মাহমুদ, অন্যান্য কর্মকর্তা এবং লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার হেডম্যান কারবারীরা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিবেশ সুরক্ষায় লংগদু জোনের এই প্রশংসনীয় উদ্যোগ স্থানীয় এলাকায় সচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।