শিরোনাম
শিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

আগামী পাঁচ বছরে ৫ লক্ষ বৃক্ষরোপণ করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥
প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৩ জুন) ২০২৬তারিখ দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি-এর নেতৃত্বে বোর্ডের রাঙ্গামাটিস্থ সেন্ট্রাল রেস্ট হাউজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ সময় বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ (যুগ্ম সচিব), পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা (যুগ্ম সচিব), খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস মেহেদী (উপসচিব), সদস্য বাস্তবায়ন জাহিদ ইকবাল, পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর) আইএমইডি মোহাম্মদ কামাল হোসেন তালুকদার, এবং বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি পার্বত্য অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে অধিক হারে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে আগামী ৫ বছরে তিন পার্বত্য জেলায় মোট ৫ লক্ষ গাছের চারা রোপণ করা হবে।