শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

খাগড়াছড়ির রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
প্রধানমন্ত্রী তারেক রহমানের “সবুজ বাংলাদেশ গড়ার” প্রত্যয়কে সামনে রেখে সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩জুন) দুপুরে কক্সবাজার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, আগামী ৫ বছরে সারাদেশে পঁচিশ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন এর বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের বনভূমি সম্প্রসারণে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এরই ধারাবাহিকতায় রামগড় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

বৃক্ষরোপণে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, রামগড় রেঞ্জ কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা ও রামগড় ইউপি প্রশাসক রেহান উদ্দিন, রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, রামগড় প্রেস ক্লাবের সহ-সভাপতি শুভাশিস দাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা ও সাংবাদিকবৃন্দ।

রামগড় রেঞ্জ কর্মকর্তা মোঃ খলিলুর রহমান জানান, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

পরবর্তীতে অতিথিরা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।