শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদল

২১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

বৃহস্প্রতিবার (১১ জুন) সকালে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে খাগড়াছড়ির জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ দাউদুল ইসলাম নেতৃত্বে রামগড় সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়েছে।

বিতরণে আরো উপস্থিত ছিলেন রামগড় পৌর ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সদস্য জাহিদুল নিশাত, জেলা ছাত্রদলের সদস্য নুরুল ইসলাম রাজু, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সালমান হোসেন, রামগড় কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল মতিন, সহ-সভাপতি আশরাফুল ইসলাম ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রোমান, পৌর ছাত্রদল নেতা কাজী আতাহার উদ্দিন অর্ক, শাহাদাত হোসেন সহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় ছাত্রদলে নেতৃবৃন্দরা সকলের উদ্দেশ্যে বলেন মাদক কে না বলুন। মাদক থেকে আপনাদের সন্তানদের দুরে রাখুন। আপনাদের এলাকায় কেউ মাদক ক্রয় বিক্রয় বা সেবন করলে পুলিশকে জানাবেন।