শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ কাপ্তাইয়ে সচেতনামূলক র‌্যালি

১৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ কাপ্তাইয়ে সচেতনামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে কাপ্তাই উপজেলায়। শনিবার (৬জুন) সাকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ সচেতনাতামুলক র‌্যালি অুনষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সার্বিক সহযোগিতায় ডেঙ্গু সচেতনা মূলক র‌্যালি বিভিন্ন শেণীপেশার মানুষ অংশ গ্রহন করেন। এবারের প্রতিপাদ্য বিষয় হলো “রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার।

স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা বরুণ কান্ত চাকমা, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম প্রোগাম ম্যানেজার বিজয় মারমাসহ হাসপাতালের মেডিকেল অফিসার, স্টাফ এবং এনজিও কর্মীরা র‌্যালিতে অংশ নেন।

এসময় বক্তারা বলেন, এখন ডেঙ্গু ও ম্যালেরিয়া হওয়ার ঝুঁকি থাকে তাই সাবইকেই সচেতন হতে হবে। প্রতিবছর এসময় ডেঙ্গু ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে অনেক মানুষ কষ্ট পায় এমনকি মারা যাওয়ার ঘটনাও ঘটে যায়। তাই সবাইকে নিজ নিজ ঘরের আশপাশ এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এভাবে যদি আমরা সচেতন হয়ে থাকি তাহলে এ রোগগুলোকে আমরা সবাই মিলে প্রতিহত করতে পারবো। তাই এবারের প্রতিপাদ্য হলো ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’। আপনিও সচেতন হোন, অন্যকেও সচেতন করুন যাহাতে আমরা এ রোগ থেকে মুক্ত থাকতে পারি।