শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

কর্ণফুলী নদীতে দাদার সাথে গোসল করতে গিয়ে নাতির মৃত্যু

৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
দাদার সাথে গোসল করতে গিয়ে কর্ণফুলী নদীতে ডুবে নাতির মৃত্য হয়েছে বলে জানা গেছে। গোসল করতে নেমে দাদার অজান্তে পানিতে তলিয়ে যায় নাতি। শনিবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।

জানা গেছে, কাপ্তাই উপজেলা ৫নম্বর ওয়াগ্গা ইউনিয়ন ৯নং ওয়ার্ড শিলছড়ি ভেলুয়াপাড়ায় বসবাসরত মোঃ মুছার মেয়ে মুস্কান (৬) দুপুরের দিকে দাদা মোঃ ইউসুফের সাথে কর্ণফুলী নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় এক ফাঁকে পানি ডুবে যায়। দাদা ইউসুফ প্রথমে ধারনা করেন নাতি গোসল করে বাসায় চলে গেছে। বাসায় এসে খোঁজ নিয়ে দেখে নাতি তখনও বাসায় আসেনি। পরে আবারো নদীতে গিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে নাতিকে ভাসতে দেখেন। এসময় অন্যদের সহায়তায় নাতিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ন ৯নং ইউপি সদস্য সরোয়ার হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে। গোসল করতে গিয়ে দাদার অজান্তেই পানিতে ডুবে শিশু মুস্কান মারা যায়।