শিরোনাম
বিলাইছড়ি বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে ব্রাদারহুড জয়ীজোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লংগদুর মাইনীমূখ একাদশ চ্যাম্পিয়নকাপ্তাই উপজেলায় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত লক্ষ্যমাত্রা ৬হাজার শিশুবান্দরবনের লামা পৌরসভার বাজেট ১১ কোটি ২৩ লক্ষ, উন্নয়ন খাতে প্রায় ৯ কোটি টাকাঅবশেষে রাঙ্গামাটিতে আয়েশা বেগম হত্যায় জড়িত দুই যুবক গ্রেপ্তাররাজস্থলীতে জীবনযাত্রার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিতবান্দরবনের থানচিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ (প্রসীত) দলের এক কর্মী নিহতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাম গাছ থেকে পড়ে চতুর্থ শ্রেণির ছাত্রে মৃত্যুচৌদ্দ দপ্তরে কর্মকর্তা নাই ইউএনও নিজেই ভারপ্রাপ্ত, আঁড়ার কষ্ট-ত বাড়ি যারগই

পার্বত্য অঞ্চলের মানুষ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ: পার্বত্য মন্ত্রী

১০

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ভাষাভাষী ও জাতিসত্তার মানুষ তাদের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, ইতিহাস ও ঐতিহ্যের প্রসার ঘটিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। চট্টগ্রামের এই অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ভাষাভাষী মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ বৈচিত্র্যের এক অনন্য প্রতিচ্ছবি তুলে ধরেছে।

রবিার (১০ মে) রাতে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে চট্টগ্রামে বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রকৌশলী পরিবার আয়োজিত বৈসুক, সাংগ্রাই, বিঝু, বিষু, বিহু, চাংক্রান, চাংলান ও পাতা উৎসবের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি এসব কথা বলেন।

চট্টগ্রামে কর্মরত পার্বত্য চট্টগ্রামের প্রকৌশলীদের উদ্দেশ্যে মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি বলেন, নিজেকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। আপনাদের পরিচয়, ঐতিহ্য ও কৃষ্টি নিজের কাছে সীমাবদ্ধ না রেখে দেশের সবার কাছে ছড়িয়ে দিন। আপনাদের ইনোভেশন ও সকল উন্নয়ন কাজ দেশের মানুষের কল্যাণে এবং দেশের সমৃদ্ধিতে নিবেদন করুন।

মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি আরও উল্লেখ করেন যে, পার্বত্য জনগোষ্ঠীর মানুষ তাদের মেধা, শ্রম ও দক্ষতার মাধ্যমে চট্টগ্রামকে সমৃদ্ধ করছেন। প্রকৌশলী, চিকিৎসকসহ বিভিন্ন পেশাজীবীরা চট্টগ্রামের সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি বলেন, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের অহংকার। আমরা বাংলাদেশী। পার্বত্য জনগোষ্ঠীর মানুষ নিজেদের স্বকীয় ঐতিহ্য ভুলে যাননি, বরং তা ধারণ ও সংরক্ষণ করে বাংলাদেশের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করছেন।

বক্তব্যে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী পাহাড়ি মানুষদের ঐক্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিসত্তার পরিচয় ও অধিকারকে স্বীকৃতি দিয়েছে এবং বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে সকল সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সবসময় পার্বত্যবাসীর কল্যাণে পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা প্রদান করবে। পার্বত্য অঞ্চলের মানুষ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ।

প্রকৌশলী প্রু মং রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের নিজস্ব ঐতিহ্যের পোশাকে সজ্জিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পাহাড়ি প্রকৌশলীগণ, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।