শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

কাপ্তাইয়ে চোলাই মদ পাচার করতে গিয়ে দুই নারী আটক

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযানে চালিয়ে ২নং রাইখালী ইউপি হতে চোলাইমদ সহ পাচারকারী দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে রাইখালী কাজীপাড়া সিএনজি স্ট্যান্ড মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা অভিনব পন্থায় স্যালাইনের ব্যাগ ভর্তি করে ১৮ লিটার চোলাইমদ বিক্রির জন্য চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাইখালী কাজীপাড়া সিএনজি স্ট্যান্ড মোড়ে অভিযান চালিয়ে খাদিজা আক্তার (৩৫) ও তানিয়া আক্তার (৪০)কে চন্দ্রঘোনা থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা চট্টগ্রামের খুলশী আম বাগান এলাকায় বসবাস করে বলে জানা গেছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের জানান, থানার উপ পরিদর্শক (এসআই) আক্তার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার দুপুরে পাচারকরার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে রবিবার সকালে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হবে বলে ওসি জানান।