শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

রাঙ্গামাটির সাজেকে এবার দৃর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ এর সদস্য নিহত

১৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শুকনোছড়া এলাকায় সশস্ত্র দৃর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত দলের সমর্থক নিহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (৯ মে) ভোরে সাজেকের শুকনোছড়া ১০ নম্বর পাড়া এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত হেগেরা চাকমা প্রকাশ লেত্তবাপ নামেও পরিচিত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভোর সকালে একদল অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্ত শুকনোছড়া এলাকায় আগে থেকে ওঁৎ পেতে ছিল। হেগেরা চাকমা প্রকাশ লেত্তবাপ সেখানে পৌঁছালে কিছু বুঝে উঠার আগেই তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ব্রাশফায়ার করলে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই সশস্ত্র গ্রুপটি গভীর পাহাড়ের দিকে পালিয়ে যায়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা হত্যাকান্ডে খবর পেয়েছি। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লাগছে। পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল ইতোমধ্যে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পর বিস্তারিত তথ্য জানা যাবে।

পুলিশের প্রাথমিক ধারণা, পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে। উল্লেখ্য যে, গত ৭ মে পানছড়ি বাজারে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের সদস্য ও সংগ্রাহক ইমনকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ মনে করছে, ওই হত্যাকান্ডের প্রতিশোধ নিতেই প্রতিপক্ষ দল এই হামলা চালিয়ে থাকতে পারে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) এর কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।