শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

সাজেকে যৌথবাহিনীর প্রচেষ্টায় বাঘাইহাট টু সাজেকে যানচলাচল স্বাভাবিক

১৭

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। সেনাবাহিনী-পুলিশ ও আনসার এর সহায়তায় সড়কে মালবাহী উল্টে যাওয়া চান্দের গাড়ি (জীপ) সড়ক থেকে সরিয়ে ফেললে যানচলাচলে স্বাভাবিকতা ফিরে আসে।

সোমবার (৪ মে) বিকাল ৪টা ৪০ মিনিটে সাজেক বাঘাইহাট সড়কের হাউজপাড়া এলাকায় রাস্তার উপর মালবাহী চাঁদের গাড়ি (জীপ) ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে করে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে ট্যুরিস্ট ও সাধারণ জনগন আটকে পড়ে।

অপরদিকে “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” এই মূলনীতি ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদ গুলোতে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক সহায়তার কাজ করে যাচ্ছে। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের হাউজপাড়া নামক এলাকায় বাঘাইহাট জোন এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে উল্টে পড়ে থাকা জীপ গাড়ি সরিয়ে পুনরায় বাঘাইহাট টু সাজেক যানচলাচল স্বাভাবিক করা হয়।

ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনার জন্য খাগড়াছড়ি রিজিয়নের, ১৪ ইবি বাঘাইহাট জোনের সাজেক টিওবির একটি বিশেষ দল ঘটনাস্থলে গমন করেন এবং সড়ক থেকে গাড়িটি নিরাপদ স্থানে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেন এবং আটকে থাকা টুরিস্ট ও এলাকার জনগন পুনরায় যার যার গন্তব্যে রওনা করেন।

বাঘাইহাট জোনের এমন উদ্যোগ পাহাড়ি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।