শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

রাঙ্গামাটির লংগদুতে দিনব্যাপী কৃষক সার্টিফিকেট প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৫

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলায় আধুনিক ও নিরাপদ কৃষি পদ্ধতি প্রসারে ‘দিনব্যাপী কৃষক GAP (Good Agricultural Practices) সার্টিফিকেশন প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪মে) সকালে লংগদু হর্টিকালচার সেন্টার হল রুমে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক অরুণ রায়, পার্টনার প্রকল্প সিনিয়র মনিটরিং অফিসার শাহরিয়াজ বিশ্বাস। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষকগণ কৃষকদের নিরাপদ ফসল উৎপাদন, মানসম্মত কৃষি চর্চা এবং বাজারজাতকরণের ক্ষেত্রে এঅচ সার্টিফিকেশনের গুরুত্ব ও নিয়মাবলী সম্পর্কে আলোচনা করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদ প্রদানের মাধ্যমে নিরাপদ কৃষি চর্চায় উদ্বুদ্ধ করা হয়।