শিরোনাম
পার্বত্যের বিজু,সাংগ্রাই,বিষু,বৈসু,চাংক্রান ও চাংলান উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি: পার্বত্য সচিবচেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাঁধে বিজিবি’র নতুন ব্যাগপরিবেশ সংরক্ষণে প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযানে কাপ্তাই জোনের সেনা সদস্যদেরদেশীয় মদ ভেবে আগাছা নিধনের বিষপানে রাজস্থলীতে যুবকের মৃত্যুরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের বৃক্ষ রোপণ অভিযান ও বজ্য ব্যবস্থাপনা সভাচট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতির বদলী প্রত্যাহারের দাবিখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘উত্তম কৃষি চর্চা’ নীতিমালায় আমের প্রদর্শনীফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী ভাবনার এক অনন্য বহিঃপ্রকাশ: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়ি জনগণ আমাদের ভাই-বোন, তাদের নিরাপত্তায় আমাদের সার্বিক দায়িত্বের অংশ:লেঃ কর্ণেল জাহিদুলবাঘাইছড়িতে সেনা জোনের সহায়তায় ফিরে পেল হারানো ভাইকে

বান্দরবনের লামায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৪

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
“জবাবদিহির সংস্কৃতি, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা” প্রতিপাদ্যকে সামনে রেখে লামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬। রোববার (৩ মে ২০২৬ইং) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে লামা তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক রাসেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, কালের কণ্ঠ প্রতিনিধি তানফিজুর রহমান, দৈনিক অর্থনীতির প্রতিনিধি মোঃ সাহাব উদ্দিন, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৈয়ব আলী, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, আমার দেশ প্রতিনিধি নুরুল করিম আরমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা বলেন, একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই। তবে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতা বজায় রাখা সাংবাদিকতার অন্যতম প্রধান শর্ত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনই সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে পারে। বর্তমান সময়ে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছর এ দিবসটি পালন করা হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়।