শিরোনাম
পার্বত্যের বিজু,সাংগ্রাই,বিষু,বৈসু,চাংক্রান ও চাংলান উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি: পার্বত্য সচিবচেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাঁধে বিজিবি’র নতুন ব্যাগপরিবেশ সংরক্ষণে প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযানে কাপ্তাই জোনের সেনা সদস্যদেরদেশীয় মদ ভেবে আগাছা নিধনের বিষপানে রাজস্থলীতে যুবকের মৃত্যুরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের বৃক্ষ রোপণ অভিযান ও বজ্য ব্যবস্থাপনা সভাচট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতির বদলী প্রত্যাহারের দাবিখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘উত্তম কৃষি চর্চা’ নীতিমালায় আমের প্রদর্শনীফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী ভাবনার এক অনন্য বহিঃপ্রকাশ: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়ি জনগণ আমাদের ভাই-বোন, তাদের নিরাপত্তায় আমাদের সার্বিক দায়িত্বের অংশ:লেঃ কর্ণেল জাহিদুলবাঘাইছড়িতে সেনা জোনের সহায়তায় ফিরে পেল হারানো ভাইকে

রাঙ্গামাটির বিলাইছড়িতে ধর্মীয় ভাবগাম্ভির্য্যে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত

১০

॥ বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় রাঙ্গামাটির বিলাইছড়িতে গৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১মে) ২০২৬ খ্রিষ্টাব্দ ও ২৫৭০ বুদ্ধাব্দ এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আনন্দ শোভাযাত্রাটি বিলাইছড়ি বাজার হতে শুরু করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধুপ্যাচর ত্রিরতœ বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ বিলাইছড়ি শাখার সভাপতি ও উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্য়্যলঙ্কার থের এর সভাপতিত্বে ধর্মালোচনা করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ বিলাইছড়ি শাখার সাধারণ সম্পাদক ও কেরনছড়ি দশবল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিপুল জ্যোতি থের, বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির আহবায়ক ও সেক্রেটারী শাক্যপ্রিয় ভিক্ষু ও তেজবর্ণ ভিক্ষু প্রমূখ।

দিবসটি উদযাপনের আয়োজন করেন, পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি শাখা ও উপজেলার দায়ক-দায়িকাবৃন্দ। শোভাযাত্রায় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ বিলাইছড়ি শাখা ও দায়ক-দায়িকাবৃন্দ ছাড়াও পৃথক ব্যানারে অংশগ্রহণ করেন, ধুপ্যাচর ত্রিরত্ব বৌদ্ধ বিহার, উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, বাঙ্গালকাটা বহুমুখী বৌদ্ধ বিহার, বহলতলী জ্ঞানংকুর বৌদ্ধ বিহার, কুতুবদিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহার ও কেরনছড়ি দশবল বৌদ্ধ বিহার।

শোভাযাত্রা শেষে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় ধুপ্যাচর ত্রিরতœ বৌদ্ধ বিহারে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এরপর বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দানসহ বিবিধ দানকার্য সম্পান করা হয়। দায়কদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাথোয়াই মার্মা ও সাবেক ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা।

সন্ধ্যায় ধুপ্যাচর ত্রিরতœ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাদের উদ্েযাগে প্রতিবছরের ধারাবাহিকতায় সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় ৮ম বারের মত বুদ্ধ নি:সৃত পরিত্রাণবাণী পবিত্র নবগ্রহ সূত্রপাঠ ও স্বধর্ম আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

উল্লখ্য, এ দিনে বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ এবং মহাপরিনির্বাণ ঘটে। তাই বুদ্ধের মহান এ ত্রি-স্মৃতি বিজড়িত দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে থাকে।