শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

কাপ্তাই জাতীয়তাবাদী শ্রমিক দল ইউনিয়ন শাখা’র মে দিবস উদযাপন

১৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কাপ্তাই ইউনিয়ন শাখার আয়োজনে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। শুক্রবার (১ মে) বিকাল ৫টায় অবকাশ ক্লাবে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন শ্রমিক দল সভাপতি শেখ মোঃ আব্দুল হালিম। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্নসম্পাদক মোঃ দিলদার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা শ্রমিক দল যুগ্নসম্পাদক বেলাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম, উপজেলা পরিবহন সভাপতি নুরুল ইসলাম নুরু, কাপ্তাই উপজেলা শ্রমিক দল সভাপতি মোঃ ফয়েজ আহমেদ, পরিবহন শ্রমিক দলের কার্যকরী সভাপতি মোঃ আয়ুব, শ্রমিক নেতা কাজী হান্নান, মাহাবুব আলম ও কাপ্তাই ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাহার। এসময় শ্রমিক দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, শ্রমিকরা তাদের ন্যায্য দাবীর জন্য আমেরিকা শিকাগো শহরে নিজের জীবন বিপন্ন করে দাবি আদায় করেছে। সেই হতে ১মে আসলেই সকল শ্রমিক আন্তর্জাতিকভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। প্রধান বক্তব্য হিসাবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির।