শিরোনাম
পর্যটন খাতের আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়: পার্বত্য মন্ত্রীএমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানা

রোয়াংছড়িতে শ্রমিকদলের মহান মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

২০

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
মহান মে দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এর উদ্যোগে রোয়াংছড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) বিকাল সাড়ে ৫টায় রোয়াংছড়ি মাল্টিপারপাস মিলনায়তনে এ দিবসটি অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন শ্রমিকদলের আহ্বায়ক উশৈঅং মারমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইনু মং মারমা, সাবেক সহ-সভাপতি, বান্দরবান জেলা ছাত্রদল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লুপ্রু মং মারমা, আহ্বায়ক, রোয়াংছড়ি উপজেলা যুবদল এবং ক্রসিং মং মারমা, সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এছাড়াও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি চসিং অং মারমা, মহিলা দলের সভানেত্রী চিংম্রাউ মারমা, সহ-সভানেত্রী প্রুহ্লাচিং মারমা এবং কৃষকদলের আহ্বায়ক ক্যসাইওয়ে মারমা।

আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। শ্রমিকদলের সদস্য সচিব উহাইসিং মারমা অনুষ্ঠানের সঞ্চালনা করেন।