শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

কাপ্তাই প্রজেক্ট এলাকায় ইয়াবাসহ দুই যুবক আটক

২৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (১মে) দিবাগত রাত ৩ টার দিকে কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম এবং সঙ্গীয় পুলিশ ফোর্স কাপ্তাই প্রজেক্ট এলাকার স্পিল বেড়িবাঁধ সংলগ্ন পাকা সড়ক থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আটককৃতরা হলো মোঃ ইব্রাহীম (৩৪) ও ইফতেখার হোসেন ওরফে ইমন (৩১)। তাঁরা উভয়ই কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৯ নম্বর ওয়ার্ড ফুলবাগান এলাকার বাসিন্দা। তাদেরকে তললাসী করে ৫পিস ইয়াবা জব্দ করা হয় বলে জানায় পুলিশ।

এলাকার লোকজন জানান, উক্ত এলাকায় মাদকের বানিজ্য রমরমা হওয়ার ফলে এলাকার উঠতি বয়সের স্কুল ও কলেজ পড়–য়া ছাত্ররা মাদকাসক্ত হয়ে বিপথে যাচ্ছে।

কাপ্তাই থানার ওসি কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল (ওসি)জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক তাদেরকে শুক্রবার বিকালে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের হাজতে প্রেরণ করেন।