শিরোনাম
যৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়-বলিপাড়া সড়ক এখন মরণফাঁদ অথচ সংস্কারের দেখা নাই

১২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় সদর ইউনিয়ন পরিষদ হতে বলিপাড়া পর্যন্ত ইটসলিং সড়কটি এখন এলাকাবাসীর জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে বলে জানিয়েছে সাধারণ মানুষ। সড়কটির অধিকাংশ জায়গার ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। যাতায়াত করতে গিয়ে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ। জনসাধারণ কষ্টের মধ্যে থাকলেও দীর্ঘদিন সংস্কারের দেখা নাই।

সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কটির বিভিন্ন পয়েন্টে ইটের সোলিং উঠে গিয়ে মাটির গর্ত বেরিয়ে এসেছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে, আর শুষ্ক মৌসুমে ধুলোবালিতে অতিষ্ঠ হতে হয় পথচারী। বিশেষ করে রিকশা, সিএনজি ও ছোট যানবাহন চালকরা জীবনের ঝুঁকি নিয়ে এই পথ পাড়ি দিচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি বেহাল হওয়ার কারণে গর্ভবতী নারী, শিশু এবং বৃদ্ধ রোগীদের হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি এই অবস্থায় পড়ে থাকলে ও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা এখন এক প্রকার আতঙ্কের মধ্যে যাতায়াত করছি। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। বর্তমানে সড়কটির বেহাল দশায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনস্বার্থে সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী সাধারণ মানুষ।