কৃষক কার্ড বিতরণ কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ
্॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই হর্টিকালচার সেন্টার সম্মেলন কক্ষে উপজেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরকারের নির্বাচনী ইশতেহারের আওতায় কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ ও খাল খনন কর্মসূচি বিষয়ে প্রান্তিক কৃষকদের অবহিতকরণ করা হয়। কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাকিব জোবায়ের এবং রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা রহমত উল্লাহ সহ কৃষি বিভাগের উপ সহকারী কৃষি অফিসার এবং কৃষকরা উপস্থিত ছিলেন। এসময় ১শ’কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেবার পর পরই কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ। এছাড়া সরকারের আরোও একটি পদক্ষেপ খাল খনন কর্মসূচী। সরকার চাই তৃনমুল পর্যায়ের মানুষের উন্নয়ন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এবং কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব।