শিরোনাম
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির মাটিরাঙ্গায় কৃষিখাতে আধুনিক প্রযুক্তির সংযোজন খামারে ডিভাইস স্থাপনকৃষক কার্ড বিতরণ কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপকাপ্তাই ফুটবল টুর্নামেন্টে বালকে ইসলামিয়া ও বালিকা বিভাগে…পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়েন সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিবউদ্যোক্তাদের পাশাপাশি সকলকে কৃষি খাতে সহযোগিতা করতে হবেবান্দরবনের রোয়াংছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রারাঙ্গামাটি শহরের গর্জনতলী গ্রামের সড়ক দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীরআইনশৃঙ্খলা সভায় কাপ্তাইয়ের খেলোয়াড়দের মারধরের বিষয়টিও আলোচনা আসেকাপ্তাইয়ে সমবায়ীদের আয়বর্ধনমূলক ৩ দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন

কাপ্তাই ফুটবল টুর্নামেন্টে বালকে ইসলামিয়া ও বালিকা বিভাগে…

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।

কাপ্তাই উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (৩০এপ্রিল) সকাল ১০ টা হতে বেলা ১২ টা ৩৫ পর্যন্ত কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দুইটি খেলা অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম খেলায় বালিকা বিভাগে চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। একইদিনে দিনের দ্বিতীয় খেলায় বালক বিভাগে বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

খেলা শেষে প্রধান অতিথি উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়নট্রফি তুলে দেন এসময় কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একরাম হোসেন বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলা পরিচালনা করেন শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেল, উসাইমং মারমা, দেবানন্দ বড়ুয়া এবং মোঃ ইসমাইল হোসেন।