শিরোনাম
যৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত

বান্দরবনের রোয়াংছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

১০

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯টায় বিহার প্রাঙ্গণ থেকে ত্রিরতœ ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশ, বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটি এবং রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার-এর দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে ২৫৬৯ বুদ্ধাব্দে পদার্পন হয়েছে।

শুরু হওয়া শোভাযাত্রাটি সভাপতিত্ব করেন জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ: পঞ্ঞা নাইন্দা মহাথের। শোভাযাত্রায় গৌতম বুদ্ধ-এর জীবন স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ ঘটনাবলি বোধিসত্ত্ব সুমেধা ঋষির দীপঙ্কর বুদ্ধের নিকট বুদ্ধত্বের বর প্রাপ্তি, জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ স্মরণ করে বিকাল ৩টায় বটবৃক্ষে চন্দ পানি দিয়ে পূজা করে ধর্মদেশনা প্রদান করা হয়।

এবং বিশ্বশানিত কামনায় আয়োজিত এ শোভাযাত্রা বিহার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রোয়াংছড়ি পাড়া, বাজার পাড়া, ওয়াগ্য পাড়া ও বটতলী পাড়া প্রদক্ষিণ করে পুনরায় বিহারে এসে শেষ হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাগলাছড়া সর্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আগাশ্রী ভিক্ষুসহ প্রায় দুই হাজার দায়ক-দায়িকাবৃন্দ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ শোভাযাত্রা স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।