শিরোনাম
বান্দরবনের রোয়াংছড়িতে পিআইও’র দুর্নীতির ফর্দ-তো লম্বাই হচ্ছেশিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী মানসিকতা তৈরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণের দাবিতে মানববন্ধনচতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেইউদ্ভাবনী চিন্তাকে প্রদর্শনীতে সীমাবদ্ধ না রেখে, বাস্তব জীবনে প্রয়োগ করতে হবেরামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদান

রাঙ্গামাটি শহরের গর্জনতলী গ্রামের সড়ক দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর

১৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি শহরের গর্জনতলী গ্রামের অভ্যন্তরীণ সড়কের বেশ কিছু স্থানে গর্তের সৃষ্টি হওয়াতে চলাচলে চরম বিঘ্ন ঘটাচ্ছে। রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর পানির লাইনের কাজ করার পর এসব গর্তের সৃষ্টি হয়। এসব গর্তের কারনে স্থানীয় অধিবাসীদের চলাচলের খুবই সমস্যা দেখা দেওয়ায় গর্তগুলো ভরাট করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, রাঙ্গামাটিবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শহরব্যাপী পানির লাইনের কাজ করে চলেছে। এসব কাজের মধ্যে কোন কোন এলাকায় সড়কের পাশে গর্তের সৃষ্টি হয়ে রয়েছে। এসব গর্তের কারনে সাধারণ মানুষের চলাচলে যেমন বিঘœ ঘটছে তেমনি কোথাও কোথাও গাড়ি চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। বেশ কিছু এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অভিযোগ কওে আসছেন পানির লাইনের কাজ করার পর ক্ষতস্থানগুলো সাথে সাথে ভালোভাবে মাটিচাপা না দেওয়ার কারনে এসব গর্তের সৃষ্টি হয়েছে। তাছাড়াও রাঙ্গামাটিতে গত দু-একদিনের বৃষ্টিতেও ক্ষত স্থানগুলোর মাটি আরো সরে গেছে।

এদিকে, শহরের গর্জনতলী এলাকার সাধারণ মানুষ অভিযোগ করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানির নতুন পাইপ লাইন সংযোজন করে গেলেও গর্তের স্থানগুলো ভালোভাবে মাটি চাপা না দেওয়ায় এখন চলাচলে বেঘাত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের পাশ আরো ভেঙ্গে যাচ্ছে তার দীর্ঘ হচ্ছে। এতে করে অভ্যন্তরীণ সড়কে গাড়ি চলাচলেও দেখা দিয়েছে সমস্যা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সিএনজি চালক হৃদয় মারমা জানান, প্রতিদিন আমি এ রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করতে গিয়ে আতংকে থাকি কখন দূর্ঘটনার শিকার হই। এবিষয়ে বলাকা ক্লাবের সহ সভাপতি রিপন বড়ুয়া জানান, অনেক দিন ধরে রাস্তার অবস্থা খুবই নাজুক রাত দুপুরে গর্ভবতী নারী, বৃদ্ধ ও অসুস্থ রোগীকে অনেক দূর্ভোগ পোহাতে হয়। তাই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সড়কের এসব গর্তগুলো দ্রুত মেরামত করে জনসাধারনের নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে এলাকাবাসী দাবি জানিয়েছেন।