উদ্যোক্তাদের পাশাপাশি সকলকে কৃষি খাতে সহযোগিতা করতে হবে
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কৃষি মন্ত্রনালয়ের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেণরশীপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে পার্টনার ফিল্ড কংগ্রেস উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে হর্টিকালচার সেন্টারে কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়। কৃষি মন্ত্রণালয়ের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুলার ট্রান্সফরমেশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এটি অনুষ্ঠিত হয়।
কংগ্রেস সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসান হাবীব। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান। এসময় বিশেষ অতিথি র বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক অরুণ চন্দ্র রায়, কাপ্তাই, উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাকিব জোবায়ের, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল কান্তি দে।
প্রধান অতিথি বলেন, উদ্যোক্তাদের পাশাপাশি সকলকে কৃষি খাতে সহযোগিতা করতে হবে। এবং কৃষি কাজে মনোযোগী হতে হবে। যাতে করে কৃষি খাতে এদেশ যেন বিপ্লব সাধন করতে পারে। তিনি আরোও বলেন, বর্তমান সরকার কৃষক কার্ড বিতরণসহ অনেক পদক্ষেপ গ্রহন করেছেন, যার ফলে প্রান্তিক পর্যায়ে কৃষকরা লাভবান হতে পারে। এবং নিজে উদ্যোক্তা হয়ে সকলের মাঝে কৃষি উন্নয়নে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। এবং সরকারের কৃষি উন্নয়নে সকল পদক্ষেপ গুলো অনুসরণ করার জন্য সকল কৃষকদের আহ্বান জানানো হয়।
এসময় কংগ্রেস উদ্বোধনী সভায় এলাকার গন্যমান্য ব্যক্তি, শিক্ষক ও কৃষক/কৃষনী ১শ’জন সভায় অংশগ্রহণ করেন।