শিরোনাম
পর্যটন খাতের আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়: পার্বত্য মন্ত্রীএমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানা

আইনশৃঙ্খলা সভায় কাপ্তাইয়ের খেলোয়াড়দের মারধরের বিষয়টিও আলোচনা আসে

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় মাদক, চুরি, ডাকাতিসহ নানা অপরাধের ঘটনা ঘটছে। এসব বিষয়ে উপজেলা প্রশাসনসহ জনপ্রতিনিধি ও সমাজ সচেতন সকলকে ও ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয় কাপ্তাই আইনশৃঙ্খলা সভায়। বুধবার (২৯এপ্রিল) সকাল ১০টায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় শুরুতে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বিভিন্ন এলাকায়, বাসাবাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানে অহরহ চুরির ঘটনার বিষয়ে আলোচনা করা হয়। কাপ্তাই হতে লিচুবাগান পর্যন্ত সিএনজি’র ভাড়া অতিরিক্ত নেয়ার বিষয়ে বিস্তারিত উত্তাুপত হয়। এছাড়া তিনমাস যাবত কাপ্তাই হ্রদ, কর্ণফুলী নদীতে মাছ শিকার ও বাঁশ পরিবহন বন্ধ থাকা থাকা অবস্থায় কেউ যাতে মাছ শিকার বা বাঁশ পরিবহন করতে না পারে সে বিষয়ে সর্তক থাকার বিষয়ে আইনশৃঙ্খলা সভায় আলোচনা করা হয়।

এছাড়া সম্প্রতি রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে কাপ্তাইয়ের খেলোয়াড়দের মারধর করার বিষয়টিও আলোচনা আসে। ভবিষ্যতে খেলোয়াড়দের নিরাপত্তা দেয়ার জন্য সভায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন বক্তব্য উপস্থাপন করে।

সভায় বক্তব্য আরো রাখেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল (ওসি), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ, হেডম্যান থোয়াই অং মারমা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, মুক্তিযোদ্বা কমান্ডার, ও ইউপি চেয়ারম্যানগন বক্তব্য রাখেন।