শিরোনাম
যৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত

কাপ্তাইয়ে সমবায়ীদের আয়বর্ধনমূলক ৩ দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে কাপ্তাই মহিলা উন্নয়ন অনুবিভাগের সমবায়ীদের নিয়ে ৩ দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯এপ্রিল) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা বিআরডিবি হলরুমে এ কমূসূচীর উদ্বোধেন করা হয়।

বিআরডিবি রাঙ্গামাটি জেলার উপ-পরিচালক মোঃ এনামুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যুগ্ম পরিচালক (মউ) মিজানুর রহমান। প্রশিক্ষক ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. মোঃ এনামুল হক হাজারী এবং রাঙ্গামাটি সদর বিআরডিবি কর্মকর্তা কাজী মাহমুদ হাসান।

প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে এবং নিজেকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে হবে। সমাজ উন্নয়নে সমবায়ীদের একযোগে কাজ করার আহবান জানান তিনি।

প্রশিক্ষণে কাপ্তাই উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের সঞ্চালনা করেন। ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচীতে ৩০ জন সমবায়ী অংশ গ্রহণ করেন।