শিরোনাম
যৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত

কক্সবাজারে দুই বৌদ্ধ ভিক্ষু নিহতের ঘটনায় পার্বত্য মন্ত্রীর শোক

॥ নিজস্ব প্রতিবেদক ॥
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগারা উপজেলা চুনতি জাঙ্গালিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় খাগড়াছড়ির দুই বৌদ্ধ ভিক্ষু সহ তাঁদের বহনকারী চালক নিহতের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়া শোক জানিয়েছেন।

মঙ্গলবার (২৮এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খাগড়াছড়ি জেলার দুই জন পরম শ্রদ্ধেয় বৌদ্ধ ভিক্ষু (ভান্তে) এবং এক জন বৌদ্ধ ধর্মাবলম্বী গাড়ি চালকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

নিহতরা হলেন, খাগড়াছড়ি সদরের যংড বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ উসারা ভান্তে (খ্য চিং মারমা), মাটিরাঙ্গা উপজেলার ওয়াজুকা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ আগ্গাধেইংম্মা ভান্তে এবং ভিক্ষুদের বহনকারী গাড়ির চালক খাগড়াছড়ি সদরের সাতভাইয়া পাড়ার বাসিন্দা লাব্রে মারমা।

এক শোক বার্তায় মন্ত্রী বলেন, পূজনীয় এই দুই ভিক্ষু তথা উত্তম পুরুষদের আকস্মিক মহাপ্রয়াণ পার্বত্য অঞ্চলের বৌদ্ধ সমাজ ও ধর্মপ্রাণ দায়ক-দায়িকাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। বৌদ্ধ ধর্ম প্রচার ও প্রসারে তাঁদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে। বিনম্র চিত্তে এই মহান ভিক্ষুদ্বয় ও প্রয়াত চালকের বিদেহী আত্মার সদগতি এবং তাঁদের পরলৌকিক নির্বাণ সুখ কামনা করছি।

এছাড়াও মন্ত্রী শোকসন্তপ্ত পরিবার-পরিজন এবং তাঁদের গুণগ্রাহী ও শিষ্যবৃন্দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সাথে তিনি উক্ত দুর্ঘটনায় গুরুতর আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণে গুরুত্বারোপ করেন এবং তাঁদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেন।