শিরোনাম
পর্যটন খাতের আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়: পার্বত্য মন্ত্রীএমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানা

কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক দূর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

৪০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অসহায়, দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

দূর্গম পাহাড়ি ঈশ্বরচন্দ্র দেওয়ান পাড়ায় বসবাসকারী অসহায়, দরিদ্র গরীব জনসাধারণ ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এসময় সেনাবাহিনীর স্বাস্থ্য সেবা নেয়ার জন্য দূর্গম পাহাড়ি এলাকার দূর দূরান্ত হতে নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসা সেবা নিতে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্পাইনে আসে।

সেনা প্রধানের দিক নির্দেশনায় ১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল এএসএম সাদিক শাহরিয়ার পিএসসি এর তত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা দেয়া হয়। এসময় চিকিৎসা সেবা দেয় ১০আর ই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসারগন। ব্যাটালিয়নের পক্ষ থেকে জানান ভবিষ্যতে সুবিধা বঞ্চিত জনসাধারণের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।