শিরোনাম
মানিকছড়িতে বিদ্যুতের খুঁটি ঘেঁষে ভবন নির্মাণ, পিডিবি আর আমি বুঝব তাতে আপনাদের কি?শহীদ জিয়ার পর যারা ক্ষমতায় এসেছেন তারা নদী-খাল দখলেই মত্ত ছিলেন: পার্বত্য মন্ত্রীবাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ৪ জনকাপ্তাইয়ে এক গৃহবধুর গলায় ছুড়ি ঠেকিয়ে ডাকাতিউন্নয়ন কাজগুলো বাস্তবায়িত হলে পার্বত্য এলাকার চেহারা পাল্টে যাবে: পার্বত্য মন্ত্রীলোডশেডিংয়ের কারনে কাপ্তাই উপজেলায় অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরাএক ইঞ্চি জমিরও সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রীহামের উপসর্গ নিয়ে আক্রান্তদের চিকিৎসার যেন ত্রুটি না হয়- পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটির বিলাইছড়িতে ক্রীড়া সরঞ্জাম বিরতণকাপ্তাইয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের অর্থ জরিমানা

মানিকছড়িতে বিদ্যুতের খুঁটি ঘেঁষে ভবন নির্মাণ, পিডিবি আর আমি বুঝব তাতে আপনাদের কি?

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরের পাঞ্চারামপাড়া এলাকায় সরকারি বিদ্যুতের খুঁটি ঘেঁষে ভবন নির্মাণ করছে সততা পোল্ট্রি ফার্মের মালিক মোঃ ইকবাল হোসেন। এ ঘটনা নিয়ে এলাকার সাধারণ মানুষ ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টিকে হাস্যকর এবং সেচ্ছাবিপদজনক বলে জানিয়েছেন।

অভিযোগ পেয়ে রবিবার (২৬ এপ্রিল) সকালে সরেজমিনে গেলে দেখা যায়, মানিকছড়ি বিদ্যুৎ সরবরাহ বিভাগের ১১ হাজার লাইনের খুঁটি ঘেঁষে সততা পোল্ট্রি ফার্মের অফিস সংলগ্নে ইট সলিংয়ের পাশে বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে। যা দেখে মনে হয়, ফার্মের মালিক বিদ্যুতের খুঁটিকে ভবণের পিলার হিসেবে ব্যবহার করছেন। তাছাড়া সেই ভবনের পাশে আরও একটি বিদ্যুতের খুঁটি ঘেষে নির্মাণ করা হয়েছে টিনশেটের আরও একটি ঘর। যা কিনা খুবই বিপদজনক। কেউ বিপদকে এড়িয়ে চলে আবার কেউ বিপদকে সেচ্ছায় ডেকে আনে বলেই মনে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান, টাকার গরম দেখিয়ে নিজের ইচ্ছে মতো ভবণ নির্মাণ করছেন ফার্মের মালিক মোঃ ইকবাল হোসেন। আশপাশের লোকজনের কোনো কথাই তিনি তোয়াক্কা করেন না। তাছাড়া সেখানেই তারই মালিকানাধীন সততা পোল্ট্রি ফার্মের বজ্যে দুর্গন্ধে দীর্ঘদিন ধরে অতিষ্ট ফার্মের আশপাশের লোকজন। এ বিষয়ে একাধিকবার প্রতিকার চেয়েও ব্যর্থ হন স্থানীয়রা। দিনদিন গরম যত বাড়ছে, দুর্গন্ধের পরিমাণও তত বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে ফার্মের স্বত্বাধিকারী মোঃ ইকবাল হোসেন বলেন, আমি পিলারের ভেতরে ভবণ করিনি বরং আমার ভবণের ভেতরে পিলার (বিদ্যুতের খুঁটি) ঢুকেছে। এ বিষয়ে কোনো সমস্যা হলে পিডিবি আর আমি বুঝব, তাতে আপনাদের কি? তবে সরেজমিনে পরিদর্শন শেষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী জিয়া উদ্দিন (অ.দ.)।