শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

বাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজা সহ আটক ৪ জন

১২

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির সাজেক পর্যটন এলাকার রুইলুই পাড়ায় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ৪ ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১০টা ২০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন, রুইলুই পাড়ার ধন বিকাশ ত্রিপুরা (২৪), রিনলিয়ানা লুসাই (২৬), মঙ্গল ত্রিপুরা (৪১) এবং দিঘিনালার রাজেন্দ্র কারবারি পাড়ার বাসিন্দা জুপি ত্রিপুরা (৩৮)।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোনের একটি বিশেষ টহল দল রুইলুই পাড়াস্থ ধন বিকাশ ত্রিপুরার বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় ওই ৪ জনকে মাদক সেবন অবস্থায় হাতেনাতে ধরা হয়। পরবর্তীতে তাদের ঘর তল্লাশি করে ৯০ পিস ইয়াবা এবং ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক চারজনকে মাদকসহ সাজেক পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়। বাঘাইহাট সেনা জোন জানিয়েছে, পার্বত্য এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।