শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

কাপ্তাইয়ে এক গৃহবধুর গলায় ছুড়ি ঠেকিয়ে ডাকাতি

১৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার ওয়া¹া ইউনিয়নে এক গৃহবধুর গলায় ছুড়ি ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়নের শিলছড়ির ওয়াপদা কলোনীতে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলকার স্থানীয়রা জানিয়েছেন ঐ গৃহবধু উপজেলা বিএনপির সহ সভাপতি জাফর আহমেদ এর ছেলের স্ত্রী তবে তার নাম জানাতে পারেননি কেউ।

কাপ্তাই উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন এর পুত্র বধুর গলায় ছুড়ি ঠেকিয়ে টাকা ও রৌপার চেইন নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৫এপ্রিল) বিকালে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শিলছড়ি ওয়াপদা কলোনিতে এ ঘটনা ঘটে।

কাপ্তাই উপজেলা বিএনপি সহ-সভাপতি জাফর আহমদ স্বপন জানান, আমার স্ত্রী চিকিৎসার জন্য চট্টগ্রাম ডাক্তারের নিকট যাই। এবং কাপ্তাই নতুন বাজারেও ব্যক্তিগত ব্যবসায়ীক কাজে ছিলাম। বাসায় আমার পুত্রবধু একা ছিলো, বিকাল ৫টায় বাসার পিছনের দরজা ভেঙ্গে দুইজন ডাকাত মুখে মাস্ক ও হাতে গ্লোবস পরে আমার পুত্র বধুর গলায় ছুড়ি ঠেকিয়ে ঘরের আলমারি ভেঙে নগদ ৩ হাজার টাকা এবং রূপার চেইন ও পায়ের নুপুর নিয়ে যায়। ডাকাতরা যাওয়ার সময় তাকে হুমকি দিয়ে যায় কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলবে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান (ওসি) জানান, ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে থানা হতে লোকজন গিয়ে আসলে বিস্তারিত জানা যাবে।