শিরোনাম
কাপ্তাইয়ে এক গৃহবধুর গলায় ছুড়ি ঠেকিয়ে ডাকাতিউন্নয়ন কাজগুলো বাস্তবায়িত হলে পার্বত্য এলাকার চেহারা পাল্টে যাবে: পার্বত্য মন্ত্রীলোডশেডিংয়ের কারনে কাপ্তাই উপজেলায় অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরাএক ইঞ্চি জমিরও সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রীহামের উপসর্গ নিয়ে আক্রান্তদের চিকিৎসার যেন ত্রুটি না হয়- পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটির বিলাইছড়িতে ক্রীড়া সরঞ্জাম বিরতণকাপ্তাইয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের অর্থ জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধনবিলাইছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন, র‌্যালী ও আলোচনা সভাকাপ্তাইয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত অবস্থায় লজ্জাবতী বানর উদ্ধার

উন্নয়ন কাজগুলো বাস্তবায়িত হলে পার্বত্য এলাকার চেহারা পাল্টে যাবে: পার্বত্য মন্ত্রী

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মান্ত্রনালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং পর্যটন অবকাঠামো জোরদারে নতুন প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

শনিবার (২৫এপ্রিল) দুপুরে বরকল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বরকল উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী সহ এসএসসি পরীক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বরকল উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্েযর মধ্যে বক্তব্য রাখেন বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সুমিনা চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিম, পার্বত্য মন্ত্রনালয়ের উপ সচিব রবীন্দ্র চাকমা, ৪৫ বিজিবি বরকলের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর ফারহাত আন নাঈম, বরকল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, বরকল উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক,কার্বারী এসোসিয়েশনের সভাপতি নন্দ বিকাশ চাকমা।

মন্ত্রী আরো বলেন, কাপ্তাই হ্রদ পার্বত্য অঞ্চলের অর্থনীতি, নৌ-যোগাযোগ, মৎস্যসম্পদ ও পর্যটনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে হ্রদে পলি জমে নাব্যতা হ্রাস পাওয়ায় নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। মাছ উৎপাদন কমছে এবং পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতির উত্তরণে সরকার হ্রদ খননের সিদ্ধান্ত নিয়েছে। তাই এসব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে পাহাড়ি-বাঙালি সকলেই সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানান।

মন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদের দীর্ঘদিনের নাব্য সংকট, মৎস্য উৎপাদন হ্রাস ও পর্যটন উন্নয়নের সমস্যা দূর করতে খুব শীঘ্রই হ্রদের ড্রেজিং শুরু হবে। উন্নয়ন কাজগুলো বাস্তবায়িত হলে পার্বত্য এলাকার চেহারা পাল্টে যাবে। বরকল উপজেলাসহ যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই সেখানে স্বল্প সময়ের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা হবে।

এসময় বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা প্রভাত রঞ্জন চাকমা, বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা, আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, বরকল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বরকল উপজেলায় গরীব এসএসসি পরীক্ষার্থী ইশিকা চাকমাকে নগদ ১০ হাজার টাকা সহ উপজেলার ৫ টি উচ্চ বিদ্যালয়ে গরীব ও অসহায় শিক্ষার্থীদের জন্য প্রায় নগদ ৪লক্ষ টাকা শিক্ষা প্রণোদোনা প্রদান করেন।