শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

লংগদু সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ

১৫

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে লংগদু জোন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অসহায় ও দরিদ্র পরিবারের বসতঘর নির্মাণে সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) লংগদু জোন সদরে আয়োজিত এক সম্প্রীতি ও উন্নয়নমূলক অনুষ্ঠানে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি এর পক্ষ হতে মেজর শাহরিয়ার এবং মেজর শাহীন ৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন।

অনুষ্ঠানে সুবিধাভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোনের এই মানবিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

লংগদু জোন সূত্র জানায়, ভবিষ্যতেও এলাকার সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।