শিরোনাম
যতো বেশী প্রচার ততো বেশী উপকার: যুগ্ম ও দায়রা জজখাগড়াছড়ির রামগড়ে ইউএনও-এসিল্যান্ডকে অপসারণের দাবিলংগদু সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণবছর পার না হতেই ৪ নার্সের বদলিতে বরকলে চিকিৎসা সেবা ব্যাহতরামগড়ে তিন দিনের মাথায় ঘন্টা বাজলো ভষ্মিভূত কলাবাড়ি উচ্চ বিদ্যালয়েখাগড়াছড়ির রামগড়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের শিক্ষা সামগ্রীমাটিরাঙ্গায় টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাকের দিনব্যাপী কর্মশালাপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎবান্দরবনের থানচির নারিকেল পাড়া সড়কের বেহাল দশায় দুর্ভোগে পাঁচ গ্রামের বাসিন্দারাঙ্গামাটির লংগদুতে ৪ কেন্দ্রে পরীক্ষার্থী ৬৬৮, অনুপস্থিত- ৮ জন

খাগড়াছড়ির রামগড়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের শিক্ষা সামগ্রী

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার পক্ষে ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে রামগড় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এসএসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে রামগড়ের দুইটি কেন্দ্র, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল ও পানি বিতরণ করেন রামগড় ছাত্রদল।
ছাত্রদল সূত্রে জানা যায়, পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং তাদের মানসিকভাবে উৎসাহিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। সকাল থেকে নেতাকর্মীরা কেন্দ্রগুলোতে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ তুলে দেন।

বিতরণে উপস্থিত উপস্থিত ছিলেন, রামগড় কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল মতিন, রামগড় পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহিদ অন্তর, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইব্রাহিম মামুন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সালমান হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব শেখ দাউদুল ইসলাম, সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ নুরুল ইসলাম রাজু, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জিহাদুল আলম, উপজেলা ছাত্রদলের সদস্য একরাম, আল-আমিন, সুজন সহ রামগড় উপজেলা, পৌর, কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ।

ছাত্রদল নেতা রাজু জানান, শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সাহস জোগানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি আরো জানান, ভবিষ্যতে দেশের উন্নয়নে শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপহার পেয়ে পরীক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানায়। সংগঠনটির পক্ষ থেকে আরো জানানো হয়, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।