শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

মাটিরাঙ্গায় টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাকের দিনব্যাপী কর্মশালা

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের (জৈব বালাইনাশক) ব্যবহার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এই কর্মশালার আয়োজন করে।

পরিবেশবান্ধব চাষাবাদ ও বিষমুক্ত সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণে মোট ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে উন্নত জাতের করলা, চিচিঙ্গা ও শসার বীজ বিতরণ করা হয়। একই সাথে নিরাপদ ফসল উৎপাদনে কার্যকর বায়োপেস্টিসাইড, বায়োম্যাক্স, আন্টারিও এবং ক্ষতিকারক পোকা দমনে পরিবেশবান্ধব ‘হলুদ ফেরোমন ফাঁদ’ কার্ডসহ বিভিন্ন প্রকার ক্যাটালগ ও আধুনিক চাষ পদ্ধতির নির্দেশিকা প্রদান করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ব্র্যাকের চট্টগ্রাম রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ সোহেল শিকদার এবং মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ইউনুছ নুর।

বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও মাটির উর্বরতা বজায় রাখতে রাসায়নিক বালাইনাশকের ওপর নির্ভরতা কমিয়ে জৈব ও নিরাপদ পদ্ধতির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনে আরও উৎসাহিত করবে।