শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়ির মানিকছড়িতে পেলোডার চুরির ঘটনায় গ্রেফতার-১

১১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন এবং ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত পেলোডার চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী আবদুল হাই প্রকাশ হাইসাব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মানিকছড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক হাইসাব উপজেলার মুসলিমপাড়ার বাসিন্দা ফজর আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল সকালে উপজেলার থলিপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানে যান উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা। এসময় ঘটনাস্থল থেকে পাহাড় কাটার কাজে ব্যবহৃত ১টি পেলোডার জব্দ করা হয়।

পরে পেলোডারটি ঐ এলাকার ইউপি সদস্য মংপাইপ্রু মারমার জিম্মায় রাখা হয়। ঐ দিন বিকেলেই ইউপি সদস্যের জিম্মায় থাকা পেলোডারটি গ্রেপ্তারকৃত আসামী মোঃ আব্দুল হাই প্রকাশ হাইসাব চুরি করে নিয়ে যায়। পরবর্তিতে বিষয়টি প্রশাসনকে অবগত করলে পেলোডারটি উদ্ধারে বের হন প্রশাসন। বিকেল ৫টার দিকে ডিসি পার্ক সংলগ্ন এয়াকুব ডাক্তারের বাগানের পাশ থেকে পেলোডারটি উদ্ধার করে পূনরায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।

এ ঘটনায় বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন এবং ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত পেলোডার চুরির ঘটনায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ পারভেজ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং চুরির মামলায় তাকে আটক করা হয়েছে। এর বাইরেও পরিবেশ অধিদপ্তরের করা আরও একটি মামলা তদন্তাধীণ রয়েছে।