শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

বিলাইছড়ি কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

১০

॥ বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বিলাইছড়িতে উপজেলা কৃষি বিভাগের ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক ও আইএফএডি’র সহায়তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাস্তবায়নাধীণ “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রেনরশীপ এন্ড রিজিলিয়েন্স ইন বাংলাদেল (পার্টনার)” কর্মসূচির অধীনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিলাইছড়ি কার্যালয় এর আয়োজনে সোমবার (২০এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

পার্টনার কংগ্রেসে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান, জেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, উজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভার:) ডা. মোহাম্মদ গোলাম আজম, বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।