শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী বিদ্যালয় আগুনে ভষ্মিভুত

১৪

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় আগুনে ভস্মিভুত হয়েছে। শনিবার (১৮এপ্রিল) রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে টিনশেটের পুরো স্কুলঘর, আসবাবপত্র ও অন্য সকল মালামাল সহ পুড়ে ছাই হয়ে গেছে।

কলাবাড়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল কাদের জানান, শনিবার রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে বিদ্যালয়ের পশ্চিম অংশে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে পুরো স্কুলঘর পুড়ে যায়। এসময় স্কুলে কেউ ছিল না। তিনি বলেন, রবিবার এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তিনি বলেন, আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্লাস ক্ষক, শিক্ষক কক্ষ, অফিস কক্ষ, কম্পিউটার, আইপিএস, আসবাবপত্র কোন কিছুই অবশিষ্ট নেই, সবকিছুই ছাই হয়ে গেছে।

তিনি আরো জানান, ২০২২ সালে তৎকালীন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও রামগড়ের ইউএনও খন্দকার ইফতেখার উদ্দিন আরাফাতের উদ্যোগে উপজেলার পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা কালাবাড়ী বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, খবর পাওয়ার পরই রামগড় থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায়। তবে তারা পৌঁছার আগেই বিদ্যালয়টি সম্পূর্ণ পুড়ে ভস্মিভূত হয়ে যায়। অগ্নিকান্ডের প্রকৃত কারণ তদন্ত করে বের করা হবে।

রামগড় ফায়ার স্টেশনের কর্মকর্তা বিশ্বান্তর বিকাশ বড়ুয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পোঁছে আগুন নেভানোর কাজ করে। অগ্নিকান্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে তিনি জানান।