শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

দ্বীন ইসলামের জন্য সকল ইমামকে একযোগে কাজ করতে হবে

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২০২৫-২৬অর্থ বছরের কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে রবিবার (১৯এপ্রিল) সকাল ১১টায় কাপ্তাই কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন সাধারণ কেয়ারটেকার মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার মোঃ নাছির উদ্দীন। এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।

প্রধান অতিথি বলেন দ্বীন ইসলামের জন্য সকল ইমামকে একযোগে কাজ করতে হবে। এবং সরকারের ভালো কাজগুলো সমাজে পৌঁছে দেওয়ার জন্য ইমামদের আহবান জানান। এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মডেল কেয়ারটেকার টেকার ও কাপ্তাই মডেল মসজিদের ইমাম মাওলানা সোলাইমান হোছাইন, নতুন মডেল কেয়ারটেকার হযরত মাওলানা মুফতি হাফেজ আনোয়ার হোসেন সাইফী, মসজিদ ভিত্তি শিশুগণ গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক কবির হোসেন ও হাফেজ আবুল কালাম।

পরে প্রধান অতিথি ইফার মডেল কেয়ারটেকার মাওলানা সোলাইমান হোছাউনকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে সকলের জন্য দোয়া মুনাজাত করা হয়। এসময় প্রশিক্ষণপ্রাপ্ত সকল ইমাম ও গণশিক্ষার শিক্ষকগন উপস্থিত ছিলেন।